অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শেখ আরজু (১৮)। বাড়ি বর্ধমানের রাধানগরপাড়ায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়িতেই কীটনাশক পান করে আরজু। তাকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোরের দিকে সেখানেই তার মৃত্যু হয়। মৃতের মা জানান, সম্ভবত মানসিক অবসাদের জেরেই ছেলে আত্মঘাতী হয়েছে।