ক্ষতিপূরণ না মেলায় ক্ষোভ

গত বছর অগস্টের বন্যার পর এ যাবৎ কোনও ক্ষতিপূরণ মেলেনি, সরকারি মূল্যে ধান বিক্রি করাও সম্ভব হচ্ছে না বেশির ভাগ চাষিদের পক্ষে— এমনই বিভিন্ন অভিযোগে বুধবার মন্তেশ্বরে বিডিও-র দফতরের কাছে বিক্ষোভ দেখালেন জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ০১:৪৯
Share:

গত বছর অগস্টের বন্যার পর এ যাবৎ কোনও ক্ষতিপূরণ মেলেনি, সরকারি মূল্যে ধান বিক্রি করাও সম্ভব হচ্ছে না বেশির ভাগ চাষিদের পক্ষে— এমনই বিভিন্ন অভিযোগে বুধবার মন্তেশ্বরে বিডিও-র দফতরের কাছে বিক্ষোভ দেখালেন জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। জমা দেওয়া হয় স্মারকলিপিও। এ দিন সংগঠনের প্রায় পাঁচশো সদস্য বিডিও-র দফতরের সামনে জড়ো হন। তাঁদের অভিযোগ, সদ্য খেত থেকে আমন ধান গোলায় তুলেছেন চাষিরা। সরকারি সহায়ক মূল্যে কুইন্ট্যাল প্রতি ধানের দর ১৪২৫ টাকা হলেও বেশির ভাগ চাষিই ওই দামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ। তাঁদের দাবি, পরিস্থিতির চাপে মাত্র হাজার টাকা মূল্যে কুইন্ট্যাল প্রতি দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন বেশির ভাগ চাষি। প্রতিটি পঞ্চায়েত ও সমবায় সমিতিতে সহায়ক মূল্যে ধান বিক্রয় কেন্দ্র খোলারও দাবি জানানো হয়। এ ছাড়া বোরো চাষের শুরুতেই জল নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। সংগঠনের তরফে অনিরুদ্ধ কুণ্ডুর দাবি, অবিলম্বে কৃষি ঋণ, বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। স্মারকলিপি দেওয়া হয় কাটোয়ার মহকুমাশাসকের দফতরেও। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্তেশ্বরের বিডিও শাশ্বত দাঁ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement