মহকুমা কবাডি সংস্থা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সিএসআর প্রকল্পের যৌথ উদ্যোগে হওয়া কবাডি প্রতিযোগিতায় তৃতীয় জোনের খেলায় ছেলে ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হল আমলোকা চেতনা সঙ্ঘ। বুধবার ইছাপুর হাটখোলা ফুটবল ময়দানের খেলায় আমলোকা চেতনা সঙ্ঘের ছেলেরা ৩৮-১৮ পয়েন্টে হারায় আমরাই যুব সঙ্ঘকে। মেয়েদের বিভাগে আমালোকা ২৯-২৫ পয়েন্টে হারায় অশোক সঙ্ঘকে। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের মোট ২০টি দল যোগ দেয়।