মোটরবাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানায়, বুধবার রাতে রোশনকুমার পান্ডে (২৩) নামে ওই যুবক ২ নম্বর জাতীয় সড়ক ধরে গলসি থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন। পথে মেটেল ডিভিসির কাছে উল্টো দিক থেকে একটি গাড়ি ধাক্কা মারে মোটরবাইকটিকে। পড়ে যান রোশন ও তাঁর এক বন্ধু অর্জুন শর্মা। পরে বধর্মান মেডিক্যালে আনা হলে রোশনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অর্জুনকে গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়ার দাদপুর থানা এলাকার বাসিন্দা রোশনের পারিবারিক ব্যবসা রয়েছে। তারই একটি গাড়ি কয়েকদিন আগে গলসি থেকে পুলিশ আটক করেছিল। এ দিন সেই ব্যাপারেই এসেছিলেন তাঁরা।