রবিবার চর্যাপদ পত্রিকার গ্রীষ্ম সংখ্যা প্রকাশ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন হয় দুর্গাপুর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স হলে। সেখানে জেলার বিভিন্ন সাহিত্যপ্রেমী মানুষজন উপস্থিত হন। কবিতাপাঠের পাশাপাশি গানও হয়। পত্রিকার পক্ষে অমিত সরকার জানান, এ দিন চতুর্থ বর্ষ গ্রীষ্ম সংখ্যা প্রকাশিত হল।