মোটরবাইক চুরির অভিযোগে দিব্যেন্দু চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। বৃহস্পতিবার, সগড়ভাঙা থেকে গ্রেফতার করা হয় দিব্যেন্দুকে। ১৬ ডিসেম্বর করঙ্গপাড়ায় এক ব্যক্তির মোটরবাইক চুরি যায়। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহেই দিব্যেন্দুকে ধরা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।