চাষে জলসঙ্কট মেটাতে বৈঠকের দাবি অধীরের

সরকারের অপরিণামদর্শীতার কারণেই জেলা জুড়ে সেচের জল পাচ্ছেন না চাষিরা, সোমবার কানাইনাটশালের সেচ বাংলোয় এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ০২:৪২
Share:

সরকারের অপরিণামদর্শীতার কারণেই জেলা জুড়ে সেচের জল পাচ্ছেন না চাষিরা, সোমবার কানাইনাটশালের সেচ বাংলোয় এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

এ দিন অধীরবাবু বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার চালের ন্যূনতাম দাম বেঁধে দিয়েছে। সাধারণ চালের দাম কুইন্ট্যাল প্রতি ১৪১০ টাকা। কিন্তু চাষিরা জানেনই না কী ভাবে ধান কেনা হয়। ফলে রাজ্যের লক্ষ্যমাত্রা কোনও দিনই পূরণ হয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাগলামির জন্য, অপরিণামদর্শীতার জন্য, গোয়ার্তুমির জন্য জল পাচ্ছেন না চাষিরা।’’ তাঁর আরও দাবি, ‘‘ভাতার ও গলসিতে দুই কৃষক আত্মঘাতী হয়েছেন। তাঁদের এতই দুরবস্থা যে সৎকার করারও পয়সা নেই, অথচ তাঁদের বিপিএল তালিকাতেও নাম নেই।’’

সরকারি হিসেব দেখিয়ে প্রদেশ সংগ্রেস সভাপতি জানান, মাইথনে ৪৮০ কিউসেক জলের জায়গায় রয়েছে ৪৩১ কিউসেক, পাঞ্চেতে ৪১০ কিউসের জায়গায় রয়েছে ৩৫৮ কিউসেক। ফলে বোরো মরসুমেও জলের সমস্যা দেখা দেবে বলে তাঁর দাবি। তিনি বলেন, ‘‘সর্বদলীয় বৈঠক ডেকে ধান কেনা ও সেচের জলের সমস্যা মেটাতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement