বন্যায় সকল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, কৃষি ঋণ মকুব-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ভাতারের বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। বিক্ষোভ শেষে দাবিপত্রও দেওয়া হয়। বিক্ষোভকারী চাষিদের আরও দাবি, ব্যাঙ্ক ও সমবায় ঋণ মকুব, শস্য বীমা চালু, ফসলের ন্যায্য দাম ও সারের কালোবাজারি বন্ধের ব্যবস্থা করতে হবে। ভাতারের বিডিও প্রলয় মণ্ডল বলেন, ‘‘বিভিন্ন দাবিগুলির বিষয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলা হবে।’’