ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই

কলেজ ছাত্রীকে পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পূর্বস্থলী থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম, আনন্দ বড়াল। ধর্ষণে সাহায্যের অভিযোগে গ্রেফতার আনন্দের বন্ধু দেবাশিস বারুই নামে আরও এক যুবক। সোমবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা জামালপুরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা, পূর্বস্থলী

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ০২:৫৬
Share:

কলেজ ছাত্রীকে পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পূর্বস্থলী থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম, আনন্দ বড়াল। ধর্ষণে সাহায্যের অভিযোগে গ্রেফতার আনন্দের বন্ধু দেবাশিস বারুই নামে আরও এক যুবক। সোমবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা জামালপুরের বাসিন্দা। রবিবার রাতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পূর্বস্থলী ১ ব্লকের ধিতপুর গ্রামের ঘটনা। অভিযোগ, ওই দিন রাত ১০টা নাগাদ কলেজ ছাত্রীকে বাড়ি থেকে মোবাইলে কিছু দেখানোর নাম করে আনন্দ বড়াল ও দেবাশিস বারুই নামে ওই দু’জন ডেকে নিয়ে যায়। ওই ছাত্রী পুলিশের কাছে দাবি করেছে, জামালপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে আনন্দ তাকে ধর্ষণ করে। দেবাশিস ঘটনার সময় বাড়ির পাশে একটি জায়গায় পাহারায় ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement