চলছে কামান দাগা।—নিজস্ব চিত্র।
বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তার কথা পথনাটিকার মাধ্যমে জানিয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করল মন্তেশ্বরের কুসুমগ্রাম তৈয়েবা উচ্চবিদ্যালয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্কুলের এক শিক্ষিকা ‘পরিস্রুত পানি, জীবনের বাণী’ নামে একটি নাটক লেখেন। পরে স্কুলের ১৭ জন ছাত্রছাত্রীদের নিয়ে নাটকটি পরিচালনাও করেন শিক্ষকেরা। বুধবার নাটকটি কুসুমগ্রাম বাসস্ট্যান্ড এবং কাছাকাছি সংখ্যালঘু অধ্যুষিত একটি পাড়ায় ওই নাটকটি অভিনয় করে দেখায় ছাত্রছাত্রীরা। নাটকের মধ্যে দিয়ে বলা হয়, বিশুদ্ধ জল না পান করলে কি কি রোগ হতে পারে। ছাত্রছাত্রীরা ছাড়াও এ দিন নাটক দেখতে ভিড় করেন বহু মানুষ। প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু মল্লিক বলেন, ‘‘নাটকটি এলাকায় ভাল সাড়া ফেলেছে। আগামী দিনে এই ধরণের কর্মসূচি আরও নেওয়া হবে।’’