Nora Fatehi

পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন বুঝে উঠতে পারেন না নোরা ফতেহি! কেন এই ধন্দ

পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা ঠিক কতটা, তা বুঝতে নাকি এক এক সময় সমস্যা হয়। আবার কখনও কখনও অকারণেই তিনি দুর্বল হয়ে পড়েন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২০:৪৪
Share:

নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

মরক্কোর মেয়ে। জন্ম কানাডায়। কর্মভূমি মুম্বই। বিশ্বনাগরিক বলতে যা বোঝায়, নোরা ফতেহি সেটাই। মুম্বইয়ে প্রতিষ্ঠিত হতে গিয়ে একটা সময় বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। ‘বিগ বস্’-এর ঘরে প্রতিযোগী হয়ে প্রবেশের পর একটু একটু করে ভাগ্য বদলাতে থাকে তাঁর। তবে ‘দিলবার’ গানে ‘বেলি ডান্স’ই কেরিয়ারে দুরন্ত গতি আনে নোরার। এই ক’বছরে একাধিক বিতর্কেও জড়িয়েছেন নোরা। কখনও গান নিয়ে, কখনও আবার নারীবাদীদের নিয়ে করা মন্তব্যের জেরে, কখনও আবার আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগে। যদিও এত বছর পরে পুরুষমানুষের সঙ্গে নিজের সম্পর্ক এখনও ঠিক বুঝে উঠতে পারেননি নোরা।

Advertisement

সম্পর্কে জড়ানোর অভিজ্ঞতা নোরার ভাল নয়। বিচ্ছেদের যন্ত্রণা নোরা মেনে নিতে পারেন না। মানুষটি আদৌ তাঁর যোগ্য নন, তা জেনেও বিচ্ছেদ সহজে মেনে নিতে পারেন না। এর নেপথ্য রয়েছেন তাঁর বাবা। খুব অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন, যা নোরার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে যায়। নোরা জানান, এক দিন হঠাৎই তাঁর বাবা তাঁদের ছেড়ে চলে যান। সেই স্মৃতি যেন গভীর ক্ষতের সৃষ্টি করেছে। নোরার কথায়, ‘‘একেবারে ছোটবেলায় বাবা ও মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তার পর থেকে একা মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। বাবার সঙ্গে আর কোনও যোগাযোগ নেই। বাবা না থাকার ফলে পুরুষদের প্রতি ক্ষোভও তৈরি হয় তাঁর। সেদিক থেকে ড্যাডি ইস্যু রয়েছে আমার।’’

শৈশবের এই অভিজ্ঞতা পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্কে কুপ্রভাব ফেলে। পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা ঠিক কতটা, তা বুঝতে নাকি এক এক সময় সমস্যা হত। আবার কখনও কখনও অকারণেই তিনি দুর্বল হয়ে পড়তেন। সম্পর্ক ভাঙার পর নাকি তা মেনে নিতেও অনেক বেশি কষ্ট হত নোরার। তাই এত বছর কেটে যাওয়ার পর তিনি এখনও বুঝতে পারেননি পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্ক আদৌ ঠিক কেমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement