জলের দাবি দুই এলাকায়

তিন মাস ধরে জল পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগ তুলে ইসিএলের রতিবাটি ওয়ার্কশপের এজেন্ট, রতিবাটি (আর) কোলিয়ারির নিরাপত্তা অফিসার, ইঞ্জিনিয়ার ও চাপুইখাস কোলিয়ারির ম্যানেজারকে রাস্তায় আটকে বিক্ষোভ দেখালেন সুভাষ কলোনির বাসিন্দা তথা খনিকর্মী পরিারের সদস্যেরা। বৃহস্পতিবার ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলার পরে রতিবাটি (আর) কোলিয়ারির এজেন্ট বাসব চৌধুরী সমস্যা মেটানোর আশ্বাস দিলে ঘেরাওমুক্ত হন আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৫ ০১:১৩
Share:

তিন মাস ধরে জল পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগ তুলে ইসিএলের রতিবাটি ওয়ার্কশপের এজেন্ট, রতিবাটি (আর) কোলিয়ারির নিরাপত্তা অফিসার, ইঞ্জিনিয়ার ও চাপুইখাস কোলিয়ারির ম্যানেজারকে রাস্তায় আটকে বিক্ষোভ দেখালেন সুভাষ কলোনির বাসিন্দা তথা খনিকর্মী পরিারের সদস্যেরা। বৃহস্পতিবার ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলার পরে রতিবাটি (আর) কোলিয়ারির এজেন্ট বাসব চৌধুরী সমস্যা মেটানোর আশ্বাস দিলে ঘেরাওমুক্ত হন আধিকারিকেরা। বিক্ষোভকারীরা জানান, ওই এলাকার ৪৮টি পরিবার তিন মাস জল পাচ্ছে না। আবেদন জানিয়েও লাভ হয়নি।

Advertisement

১৫ দিন ধরে পানীয় জল মিলছে না অভিযোগে করে ইসিএলের পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখান তিলাবনি খনি আবাসন ও লাগোয়া এলাকার বাসিন্দারাও। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement