অনূর্ধ্ব ১৪ তপন চৌধুরী স্মৃতি বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বিনোদীমাধব সামন্ত কোচিং ক্লাব। রবিবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনালে তারা ৫২-৩৫ পয়েন্টে বাদামতলা অগ্রদূতকে হারায়। ছয় দলের টুর্নামেন্টে খুদে খেলোয়াড়দের দক্ষতা নজর কাড়ে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় , প্রবীণ খেলোয়াড় রথীন ভট্টাচার্য, দেবাশিস কোনার, অরুণ চট্টোপাধ্যায় প্রমুখ।