দরপত্র তুলতে বাধা, নালিশ

ঠিকাদারদের দরপত্রের ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার, কাঁকসার বনকাটি পঞ্চায়েত এলাকার ঘটনা। ঠিকাদারেরা বিষয়টি নিয়ে কাঁকসার বিডিও-র কাছে অভিযোগও জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ০২:০৬
Share:

ঠিকাদারদের দরপত্রের ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার, কাঁকসার বনকাটি পঞ্চায়েত এলাকার ঘটনা। ঠিকাদারেরা বিষয়টি নিয়ে কাঁকসার বিডিও-র কাছে অভিযোগও জানান।

Advertisement

পঞ্চায়েতে সূত্রে জানা গিয়েছে, দু’টি সাবমার্সেবল পাম্প বসানোর জন্য প্রায় ৬ লক্ষ টাকার দরপত্র ডাকা হয়। ফর্ম তোলার শেষ দিন ছিল শুক্রবার। আনন্দ বাগদি নামে এক ঠিকাদারের অভিযোগ, তিনি ও আরও কয়েকজন এ দিন ফর্ম তোলার জন্য পঞ্চায়েতে যান। কিন্তু প্রধান টিঙ্কু পাতরের স্বামী অষ্টমবাবু ও স্থানীয় তৃণমূল কর্মী পিন্টু বাগদিরা ফর্ম দেওয়া হবে না বলে জানিয়ে দেন। ফর্ম না দেওয়ার কারণ জানতে চাইলে দুর্ব্যবহার করে পঞ্চায়েত কার্যালয় থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে। আনন্দবাবুদের দাবি, তাঁদের মারধরের হুমকিও দেওয়া হয়। আরও অভিযোগ, পঞ্চায়েতে নিজেদের পছন্দমতো মাত্র তিন জনকে ফর্ম দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অষ্টমবাবু-সহ তৃণমূল কর্মীরা জেলা পরিষদ সদস্য দেবদাস বক্সির অনুগামী বলে এলাকায় পরিচিত।

যদিও অষ্টমবাবুর দা, ‘‘ফর্ম তুলতে অভিযোগকারীরা কেউ আসেননি। এলাকাকে অশান্ত করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’ দেবদাসবাবুর দাবি, ‘‘যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চায়েতে যাননি।’’ ব্লক দফতরের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement