বিডিও-র উদ্যোগে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। বুধবার, খণ্ডঘোষের তাঁতিপাড়ার ঘটনা। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, ২৩ নভেম্বর মেয়ের বিয়ে ঠিক করেছিলেন নাবালিকার মা। বিডিও খবর পেয়ে ওই নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেন। সেখানেই মহিলা জানান, মেয়ে পড়তে চায়। কিন্তু অভাবের কারণে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন তিনি। এরপরই প্রশাসনের সূত্রে ওই নাবালিকার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়া হয়। বিডিও শান্তনু দাসের আশ্বাস, ‘‘প্রয়োজনীয় কাগজপত্র-সহ আবেদন করলে ওই পরিবারের জন্য ইন্দিরা আবাস প্রকল্পে বাড়িও তৈরি করা হবে।’’