বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের স্থায়ী পরিদর্শক হিসেবে যোগ দিলেন সুজিতকুমার চৌধুরী। কয়েক মাস আগে দেবকুমার পাঁজা বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব পদে যোগ দেওয়ার পর থেকে ওই পদে অস্থায়ী ভাবে কাজ করছিলেন তিনি। তবে প্রায় ১১ বছর ধরে সুজিতবাবু কলেজ সমূহের উপ পরিদর্শক হিসেবেও কাজ করেছেন। বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।