নদীতে তলিয়ে গেল দুই ছাত্র

এক সঙ্গে ভাগীরথীতে স্নান করতে গিয়েছিল তিন ভাই। ছোট ভাই বাড়ি ফিরে এলেও বাকি দু’জন তলিয়ে গেল নদীতে। সন্ধ্যার দিকে এক জনের দেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৩
Share:

এক সঙ্গে ভাগীরথীতে স্নান করতে গিয়েছিল তিন ভাই। ছোট ভাই বাড়ি ফিরে এলেও বাকি দু’জন তলিয়ে গেল নদীতে। সন্ধ্যার দিকে এক জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। এক জন এখনও নিখোঁজ। শুক্রবার দুপুরে কেতুগ্রামের মৌগ্রামের কাছে কল্যাণপুর ঘাটে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌগ্রাম থেকে কিছুটা দূরে কল্যাণপুর ঘাটে স্নান করতে গিয়েছিল ওই দুই ছাত্র। সঙ্গে ছিল সৌম্যর ভাই, সপ্তম শ্রেণির পড়ুয়া শঙ্খ। সে জানিয়েছে, ভাগীরথীতে স্নান করার সময় একতি ছোট নৌকার ধাক্কা খেয়ে দুই ভাই তলিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ দিন সন্ধ্যায় নবম শ্রেণির পড়ুয়া সৌম্য মাঝির (১৪) দেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পিসির ছেলে, কাটোয়ার বাসিন্দা সুমিত মণ্ডল এখনও নিখোঁজ। নদীতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement