পাঁচ বছর পরে মিলল টাকা

গীতাঞ্জলি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দিল কালনা পুরসভা। শুক্রবার পুরসভা লাগোয়া পুরশ্রী মঞ্চে ১৯ জন উপভোক্তাদের হাতে ঘর তৈরির জন্য ৭০ হাজার টাকা করে দেওয়া হয়। পুরসভার দাবি, এত দিন উপভোক্তাদের সরাসরি টাকা দেওয়া হতো না, ঘর তৈরি করে দেওয়া হতো। ফলে অনেক ক্ষেত্রেই নানা হাত ঘুরে টাকার পরিমাণ কমে যেত বলে অভিযোগ করতেন উপভোক্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ০১:১৩
Share:

গীতাঞ্জলি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দিল কালনা পুরসভা। শুক্রবার পুরসভা লাগোয়া পুরশ্রী মঞ্চে ১৯ জন উপভোক্তাদের হাতে ঘর তৈরির জন্য ৭০ হাজার টাকা করে দেওয়া হয়। পুরসভার দাবি, এত দিন উপভোক্তাদের সরাসরি টাকা দেওয়া হতো না, ঘর তৈরি করে দেওয়া হতো। ফলে অনেক ক্ষেত্রেই নানা হাত ঘুরে টাকার পরিমাণ কমে যেত বলে অভিযোগ করতেন উপভোক্তারা। তাই এ বার থেকে সরাসরি উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হবে। এ দিন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরেরা নিজেদের এলাকার উপভোক্তাদের হাতে চেক তুলে দেন। পুরপ্রধান দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘গরিব মানুষের বাড়ি করার অর্থ নিয়ে নানা সময়ে নানা কথা শুনেছি। উপভোক্তারা সরাসরি টাকা পেয়ে যাতে বাড়ি করতে পারেন তার জন্যই এমন উদ্যোগ।’’ এ বারে প্রায় পাঁচ বছর পরে কালনা পুরসভার গরিব মানুষের এই টাকা পেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement