বামেদের ধর্না

ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ডিসেরগড়ে, ইসিএলের সদর দফতরে ধর্না ও অবস্থান কর্মসূচি পালন করল বামফ্রন্ট। উপস্থিত ছিলেন, সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, প্রাক্তন সাংসদ বংশোগোপাল চৌধুরী প্রমুখ। বাম নেতাদের দাবি, হাই পাওয়ার কমিটির সুপারিশ মেনে ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ০১:৪৭
Share:

ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ডিসেরগড়ে, ইসিএলের সদর দফতরে ধর্না ও অবস্থান কর্মসূচি পালন করল বামফ্রন্ট। উপস্থিত ছিলেন, সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, প্রাক্তন সাংসদ বংশোগোপাল চৌধুরী প্রমুখ। বাম নেতাদের দাবি, হাই পাওয়ার কমিটির সুপারিশ মেনে ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন দিতে হবে। ইসিএলের অধীনস্থ প্রাথমিক স্কুলগুলির শিক্ষকদের পুজোর বোনাস দেওয়ারও দাবি জানানো হয়। অবস্থান শেষে, ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে জানান নীলাদ্রিবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement