কয়েক বছর আগে প্রায় ৮ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। কিন্তু রাস্তা শুরুর মুখে প্রায় হাফ কিলোমিটার রাস্তা এখনও আগের মতো। রাস্তা জোড়া ছোট-বড় গর্ত। অল্প বৃষ্টিতেই জল জমে যায়। এমনই হাল কাঁকসার চারের মাইল মোড়ের কাছে রাজবাঁধগামী রাস্তার। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, আইনি জটিলতায় রাস্তাটি পাকা করা যায়নি।