বধূ নির্যাতনের অভিযোগে অমিত ক্ষেত্রপাল নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার বাবুরবাঁধ এলাকা থেকে গ্রেফতার করল নিউটাউনশিপ থানার পুলিশ। ওই দিন অমিতবাবুর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী নির্যাতন চালাত। শুক্রবার অমিতবাবুকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়।