শুরু কৃষি ও সংস্কৃতি মেলা

পাঁচ দিনের কৃষি ও সংস্কৃতি মেলা শুরু হয়েছে খণ্ডঘোষের তোড়কনা গ্রামে। বুধবার রাসবিহারী ঘোষের স্মৃতিতে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী চিত্ততোষ মুখোপাধ্যায়। মেলা কমিটির সম্পাদক শ্যামল দত্ত জানান, প্রতিদিন মেলায় বাউল গান, লোকসঙ্গীত, ঝুমুর গান, কবিতা পরিবেশিত হবে। খণ্ডঘোষ ছাড়াও রায়নার বেশ কিছু গ্রামের মানুষ মেলায় নাটক, যাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৩:০০
Share:

পাঁচ দিনের কৃষি ও সংস্কৃতি মেলা শুরু হয়েছে খণ্ডঘোষের তোড়কনা গ্রামে। বুধবার রাসবিহারী ঘোষের স্মৃতিতে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী চিত্ততোষ মুখোপাধ্যায়। মেলা কমিটির সম্পাদক শ্যামল দত্ত জানান, প্রতিদিন মেলায় বাউল গান, লোকসঙ্গীত, ঝুমুর গান, কবিতা পরিবেশিত হবে। খণ্ডঘোষ ছাড়াও রায়নার বেশ কিছু গ্রামের মানুষ মেলায় নাটক, যাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement