কেন্দা গ্রামে ইসিএলের দুই আধিকারিককে ঘেরাও করে ‘গ্রাম রক্ষা কমিটি’র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের নেতা প্রবীর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বুধবার বিকেলে হঠাৎ দেখা যায়, ওই দুই আধিকারিক বাড়ি-বাড়ি ঢুকে জমি ও বসতির কাগজ নিয়ে সমীক্ষা শুরু করে দিয়েছেন। প্রবীরবাবুদের বক্তব্য, এটা বিডিও এবং বিএলএলআরও দফতরের কাজ। এ ভাবে ইসিএল এই কাজ করতে পারে না বলে দাবি তাঁদের।