কাঁকসার ডাঙ্গাল গ্রামে হুল উৎসবের অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।
ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার কাঁকসার ডাঙ্গাল গ্রামে হুল দিবস পালন হল। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে কাঁকসার বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যোগ দেন। একটি ছোট মেলাও বসে এলাকায়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদ সদস্য দেবদাস বক্সী-সহ দলের নেতারা।