Police Investigation

চার নাবালককে মারধর, গ্রেফতার বিজেপি নেতা

ইসলামপুর পুলিশ-জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা বলেন, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০
Share:

—প্রতীকী চিত্র।

চোর সন্দেহে চার নাবালককে মারধরের অভিযোগে উত্তর দিনাজপুরের ডালখোলার বিজেপি নেতা অর্জুন সরকার এবং তাঁর এক সঙ্গীকে ধরল পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়েবাড়িতে কেটারিংয়ের কাজ দেওয়ার নাম করে ওই নেতার মোটরবাইকের শো-রুমে ডেকে ঘণ্টা পাঁচেক মারধর করা হয় তাদের। কিছু দিন আগে ওই শো-রুমে চুরি হয়েছিল। সে সময় ক্যামেরার ফুটেজে ওই চার নাবালককে দেখা গিয়েছিল বলে দাবি।

ইসলামপুর পুলিশ-জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা বলেন, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ ধৃতদের আজ, শনিবার ইসলামপুর আদালতে হাজিরকরানো হবে।

মারধরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক নাবালককে মাটিতে ফেলে বেল্ট দিয়ে মারা হচ্ছে। ওই ভিডিয়োতেই ওই বিজেপি নেতা এবং তাঁর সঙ্গীদের মারধর করতে দেখা গিয়েছে বলে নাবালকদের পরিবারের দাবি। এক নাবালকের মা বলেন, ‘‘ছেলে যে চুরি করেছে, প্রমাণ কোথায়? মারধর করার অধিকার কারও নেই। বিচার চাই।’’

তৃণমূলের ডালখোলা টাউন সভাপতি বিকি দত্ত বলেন,‘‘বর্বরোচিত ঘটনা। তীব্র নিন্দা করছি। এটা বিজেপির সংস্কৃতি।’’ বিজেপির জেলা সহ-সভাপতি সুভাষ গোস্বামীর দাবি, ‘‘এর সঙ্গে বিজেপির যোগ নেই।’’ উত্তর দিনাজপুর শিশুসুরক্ষা অধিকার কমিটির আধিকারিক অসিতরঞ্জন দাস বলেন, ‘‘নিন্দনীয় ঘটনা। পুলিশের কাছে রিপোর্টচাওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন