BJP

পাঁচ লক্ষের উদ্যোগ

দলের কলকাতা জোনের আহ্বায়ক গৌতম চৌধুরী সোমবার জানান, কলকাতা উত্তর জেলার সদস্যসংখ্যা প্রায় দু’লক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ০২:২১
Share:

ছবি: সংগৃহীত।

কলকাতা উত্তর সাংগঠনিক জেলার সদস্যসংখ্যা অন্তত পাঁচ লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিল বিজেপি। দলের কলকাতা জোনের আহ্বায়ক গৌতম চৌধুরী সোমবার জানান, কলকাতা উত্তর জেলার সদস্যসংখ্যা প্রায় দু’লক্ষ। আগামী এক মাসের মধ্যে তাঁরা তা পাঁচ লক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। গত শুক্রবার ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ নাম দিয়ে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। তারই অংশ হিসাবে কলকাতা উত্তর জেলা বিজেপির এই উদ্যোগ। গৌতমবাবু বলেন, ‘‘মানুষ তৃণমূলের বিরুদ্ধে এবং আমাদের সমর্থনে আছেন। সদস্য সংগ্রহ অভিযানে সেটাই নথিবদ্ধ হবে এবং আগামী বিধানসভা ভোটে এই সদস্যরাই হবেন আমাদের শক্তি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement