Israel-Hezbollah Conflict

প্রত্যাঘাত এ বার ফাইবার অপটিক ড্রোনের সাহায্যে! ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন অস্ত্র ব্যবহার হিজ়বুল্লার

ফাইবার অপটিক কেবল্‌ বাঁধা, ছোট ব্যাটারি চালিত এই ড্রোনগুলি নিচু দিয়ে নিঃশব্দে ওড়ে। প্রতিপক্ষ সেনার রেডার নজরদারি এড়িয়ে যেতে পারে অধিকাংশ ক্ষেত্রেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ২৩:৪৩
Share:

হিজ়বুল্লার নতুন অস্ত্র। —ছবি : সংগৃহীত

সামরিক পরিভাষায় নাম ফাইবার অপটিক ড্রোন। আদতে মনুষ্যহীন নিঃশব্দ ঘাতক। ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াইয়ে এ বার সেই অস্ত্রই ব্যবহার করল লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজ়বুল্লা। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় এই ড্রোনের সাহায্যে ইজ়রায়েলি সেনার কনভয়ে হামলা চালিয়েছে ইরানের নেতৃত্বাধীন সামরিক জোট ‘অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স’-এর অন্যতম সদস্য সংগঠনটি। আর তা নিয়ে দানা বেঁধেছে নতুন জল্পনা।

Advertisement

ফাইবার অপটিক কেবল্‌ বাঁধা, ছোট ব্যাটারি চালিত এই ড্রোনগুলি নিচু দিয়ে নিঃশব্দে ওড়ে। প্রতিপক্ষ সেনার রেডার নজরদারি এড়িয়ে যেতে পারে অধিকাংশ ক্ষেত্রেই। কারণ, কেবলে্‌র সাহায্যে নিয়ন্ত্রিত হওয়ায় এই ড্রোনগুলি কার্যত ‘রেডিয়ো সাইলেন্স’। অর্থাৎ দূর নিয়ন্ত্রিত ‘রেডিয়ো সিগন্যালের’ সূত্র ধরে চিহ্নিত করা খুবই কঠিন। ফাইবার অপটিক কেবল্‌ নিয়ন্ত্রিত হলেও ১২ কিলোমিটারেরও বেশি উড়ে গিয়ে আঘাত হানার ক্ষমতা রয়েছে এই ড্রোনের।

সম্প্রতি ইউক্রেনের রডিনস্কে শহরে এই ড্রোনের ঝাঁক ব্যবহার করে হামলা চালিয়েছিল রুশ সেনা। ফলে তেহরানের মাধ্যমেই মস্কো এই ড্রোন হিজ়বুল্লাকে সরবরাহ করেছে কি না, সে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে অস্ত্রসম্ভারে সবচেয়ে এগিয়ে লেবাননের শিয়া গোষ্ঠীটি। নানা ক্যালিবার এবং পাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্রও! রয়েছে শক্তিশালী ড্রোন। পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, ইরানের সামরিক প্রযুক্তিগত পরিকাঠামো কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজও সেরে ফেলেছে হিজবুল্লা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement