2019 Post Poll Violence

ভোট-পরবর্তী হিংসা মামলায় সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার করল সিবিআই

প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল। তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে গুলি করার পর কুপিয়ে খুনের অভিযোগ ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১০:৩৯
Share:

শেখ শাহজাহান। ফাইল চিত্র।

ভোট-পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ করল সিবিআই। তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহান-ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার করল সিবিআই। ২০১৯ সালে লোকসভা ভোটের পর সন্দেশখালিতে বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল-সহ তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। এ বার সেই ঘটনাতেই ১০ অভিযুক্ত গ্রেফতার। তদন্তকারী আধিকারিকদের দাবি, দীর্ঘ দিন ধরে সংগৃহীত তথ্যপ্রমাণ, সাক্ষ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল। তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে গুলি করার পর কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। পতাকা খোলাকে কেন্দ্র করে সেই সংঘর্ষ হয়েছিল।

Advertisement

সেই ঘটনায় সিআইডি তদন্তে নেমেছিল। পরবর্তী কালে তাদের চার্জশিট থেকে অভিযুক্ত শেখ শাহজাহান-সহ ২৮ জনের নাম বাদ পড়ে। এর পরে নিহত তিন বিজেপি কর্মীর পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। সেখানে সিবিআই তদন্তের আবেদন জানায় তারা। হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পরে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement