Suvendu Adhikari PA Shot

চন্দ্রনাথ খুনের ধৃতকে নিয়ে ঘটনাস্থল ঘুরল সিবিআই

তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা প্রথমে বারাসত ১১ নম্বর রেল গেটের কাছে যান। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন তাঁরা। ওই জায়গা থেকেই খুনে জড়িত সন্দেহে একটি মোটরবাইক পুলিশ বাজেয়াপ্ত করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৬:১৩
Share:

—প্রতীকী চিত্র।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ধৃতদের মধ্যে এক জনকে সঙ্গে নিয়ে বুধবার তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবারই এই ঘটনায় ধৃত তিন জনকে হেফাজতে নেয় তারা। এর পরেই শহর কলকাতা লাগোয়া একাধিক জায়গায় ঘুরেছে সিবিআই তদন্তকারী দল। সেই সঙ্গেই মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে এত দিন তদন্তের দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের সঙ্গেও সিবিআই গোয়েন্দারা কথা বলেছেন বলে জানা গিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একাধিক জনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, এ দিন তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা প্রথমে বারাসত ১১ নম্বর রেল গেটের কাছে যান। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন তাঁরা। ওই জায়গা থেকেই খুনে জড়িত সন্দেহে একটি মোটরবাইক পুলিশ বাজেয়াপ্ত করে। যদিও সেই মোটরবাইকের মালিকানা এখনও নিশ্চিত করা যায়নি। ১১ নম্বর রেল গেটের কাছেই মোটরবাইক ফেলে আততায়ীরা পালিয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এরপর সিবিআই তদন্তকারীরা বিমান বন্দরের কাছের একটি ফাস্ট ফুডের দোকানে যান। আততায়ীরা ওই দোকানে খাবার খেতে দাঁড়িয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দোকানটিকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকে বেরিয়ে সিবিআই যায় বিরাটির মহাজাতি নগর এলাকায়। ওই জায়গায় কিছু ক্ষণ তদন্ত চালিয়ে সিবিআই গোয়েন্দারা নিবেদিতা সেতু টোল প্লাজ়ায় যান। সেখানে টোল মেটানোর সমস্ত পদ্ধতি খতিয়ে দেখা হয়।

সূত্রের দাবি, এই গোটা পর্বে সিবিআইয়ের সঙ্গে ছিল ধৃতদের মধ্যে একজন। নিবেদিতা টোল প্লাজ়ায় ইউপিআই পদ্ধতিতে টাকা মেটানোর সূত্র ধরে পুলিশ সেই যুবকেরকাছে পৌঁছয়। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টোলের টাকা মেটানো হয়েছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন