Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ২৯৬ জন, কোভিডে মৃত্যু চার জনের

রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৬ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ২২:৫৯
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে পর পর তিন দিন কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবারও দৈনিক সংক্রমণ তিনশোর নীচেই রয়েছে। দৈনিক সংক্রমণের হারও কমেছে। তা পাঁচ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে চার জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৪ হাজার ৭৫৫ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৪১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৩৪ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ৩.০৭ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ৩ হাজার ৮৯১।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement