Coronavirus

লকডাউনে ছাড় কোন ক্ষেত্রে এবং কাদের? ফের বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের

লকডাউনের আওতা থেকে কোন কোন বিষয় এবং কাদের ছাড় দেওয়া হচ্ছে সেই তালিকা আগেই প্রকাশ করেছিল রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ২৩:২৯
Share:

ছবি পিটিআই।

করোনা সংক্রমণ রুখতে টানা ২১ দিনের লকডাউন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবা পৌঁছে দিতে লকডাউনের আওতা থেকে কোন কোন বিষয় এবং কাদের ছাড় দেওয়া হচ্ছে সেই তালিকা আগেই প্রকাশ করেছিল রাজ্য সরকার। ওই সব অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবাগুলির সঙ্গে যুক্ত কর্মীরা কী ভাবে অবাধে যাতায়াত করতে পারবেন, তা নিয়েও সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার ফের অখণ্ড বিজ্ঞপ্তি জারি করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই ওই তালিকায় নতুন কয়েকটি বিষয় সংযোজন করা হল। তার ফলে নতুন কিছু ক্ষেত্রও এ দিন লকডাউনের মধ্যেও ছাড়ের আওতায় এল।

Advertisement

লকডাউন শুরু হওয়ার পর থেকে গত কয়েক দিনে একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তা এক জায়গায় এনে এক বার দেখে নেওয়া যাক:

রাজ্যে আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিকদের খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার জন্য কলকাতা পুরসভাকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি ওই একই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদেরও। তবে প্রতিটি ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement