United Nations General Assembly (UNGA)

রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভার সভাপতি পদ পেল বাংলাদেশ, নির্বাচনে সাইপ্রাসের প্রতিনিধিকে হারালেন খলিলুর রহমান

ভোটাভুটিতে মোট ১৯০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। খলিলুর ৯৯ ভোট এবং কাকোরিস ৯১ ভোট পেয়েছেন। আগামী এক বছরের জন্য ওই পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২৩:৪৩
Share:

বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। ছবি: পিটিআই।

রাষ্ট্রপুঞ্জ ৮১তম সাধারণ সভার সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করেছেন তিনি।

Advertisement

ভোটাভুটিতে মোট ১৯০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। খলিলুর ৯৯ ভোট এবং কাকোরিস ৯১ ভোট পেয়েছেন। আগামী এক বছরের জন্য ওই পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। আগামী ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কসভা। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর।

প্রসঙ্গত, পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর থেকে পর্যায়ক্রমিক পদ্ধতিতে প্রতি বছর রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভার সভাপতি নির্বাচিত করা হয়। এই পাঁচটি আঞ্চলিক গোষ্ঠী হল— আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (প্যাসিফিক), পূর্ব ইউরোপ, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য। এ বার ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতির নির্বাচনের পালা। প্রাথমিক দৌড়ে বাংলাদেশ ও সাইপ্রাসের পাশাপাশি প্যালেস্টাইনও ছিল। তবে শেষ মুহূর্তে লড়াই থেকে সরে দাঁড়ায় প্যালেস্টাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement