SIR in West Bengal

২৭ লক্ষের ভোটাধিকার চেয়ে পথে সিপিএম, আইএসএফ

সিপিএমের ডাকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও হয়েছে মিছিল, সমাবেশ। যোগ দিয়েছিলেন দলের জেলা সম্পাদক জামির মোল্লা, দলের নেতা শতরূপ ঘোষ এবং এসআইআর-এর বিরুদ্ধে প্রথম মামলাকারী মোস্তারি বানু-সহ অন্যেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৭:৫১
Share:

রঘুনাথগঞ্জে সিপিএমের সমাবেশ। — নিজস্ব চিত্র।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটারের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে বুধবার আলাদা ভাবে কলকাতা ও মুর্শিদাবাদে পথে নামল যথাক্রমে আইএসএফ ও সিপিএম। আইএসএফ-এর ডাকে শিয়ালদহ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর পর্যন্ত মিছিল, দাবিপত্র দেওয়া হয়েছে। ধর্মতলায় হয়েছে সমাবেশ। সেখানেই আইএসএফ বিধায়ক তথা দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী বলেছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছিলাম, ‘আগে ভোটার, তার পরে ভোট’। তিনি কর্ণপাত করেননি। আর নতুন মুখ্যমন্ত্রী এখনও এই বিষয়ে কিছু বলেননি। ২৭ লক্ষ মানুষ কোথায় যাবেন? আমাদের দাবি, দ্রুততার সঙ্গে এই ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় তুলতে হবে।” এ দিকে, সিপিএমের ডাকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও হয়েছে মিছিল, সমাবেশ। যোগ দিয়েছিলেন দলের জেলা সম্পাদক জামির মোল্লা, দলের নেতা শতরূপ ঘোষ এবং এসআইআর-এর বিরুদ্ধে প্রথম মামলাকারী মোস্তারি বানু-সহ অন্যেরা। সমাবেশ থেকে স্লোগান দেওয়া হয়, ‘বিচারাধীন নামের নিষ্পত্তি করো, ভোটাধিকার ফেরত দাও।’ পাশাপাশি, ‘বুলডোজ়ার-রাজে’র বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। সেই সঙ্গে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও এই রাজ্যেই কাজের ব্যবস্থা যাতে হয়, সেই দাবিও তুলেছে সিপিএম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন