—প্রতিনিধিত্বমূলক ছবি।
আমবাগানে চলছিল মাদক কারবারিদের বৈঠক। সেখানে অভিযানে যাওয়া পুলিশকর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল ওই কারবারিদের বিরুদ্ধে। সোমবার ১১টা নাগাদ মালদহের মানিকচকে এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং দুই সিভিক কর্মী জখম হন। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশ জানিয়েছে, মাদক-কারবারে যুক্ত থাকা এবং পুলিশের উপরে হামলার অভিযোগে দু’জনকে গ্রেফতার এবং কয়েক জনকে আটক করা হয়েছে।
জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মাদক কারবারের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। আপস করা হবে না। পুলিশের উপরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফকিরতলা, শেখটোলা, হাকিমটোলা, মণ্ডলপাড়া ও ডাল্লুটোলা এলাকায় আমবাগান ঘিরে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলছে। প্রশাসনকে জানানো হলেও সমস্যা মেটেনি। এ দিন মানিকচক থানার পুলিশ ফকিরতলার একটি আমবাগানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে আটটি মোটরবাইক আটক করা হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে