Suvendu Adhikari

অতীতেও রহস্য-মৃত্যু শুভেন্দুর ৩ সহায়কের

বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় আততায়ীরা গুলি করে খুন করে নন্দীগ্রাম ও ভবানীপুর, জোড়া কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৮:৫৪
Share:

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

শুধু চন্দ্রনাথ রথ নন, গত বারো বছরে শুভেন্দু অধিকারীর তিন জন আপ্ত-সহায়ক ও এক দেহরক্ষীর রহস্য-মৃত্যু হয়েছে।

বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় আততায়ীরা গুলি করে খুন করে নন্দীগ্রাম ও ভবানীপুর, জোড়া কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথকে। এক সময় প্রদীপ ঝা ছিলেন শুভেন্দুর আপ্ত-সহায়ক। তিনি হলদিয়ায় শুভেন্দুর কাজ দেখাশোনা করতেন। ২০১৩ সালে পূর্ব মেদিনীপুরেই মেচেদার কাছে এক দুর্ঘটনায় প্রদীপের মৃত্যু হয়। যে গাড়িতে সেই দুর্ঘটনা ঘটেছিল, সেটি খুঁজে পেয়েছিলেন তদন্তকারীরা। তবে প্রদীপের মৃত্যু নিছক দুর্ঘটনা, না তার পিছনে আলাদা রহস্য রয়েছে, তার কিনারা করতে পারেনি পুলিশ।

২০১৮ সালে কাঁথির পুলিশ ব্যারাকে গুলিবিদ্ধ হয়ে মারা যান শুভব্রত চক্রবর্তী। তিনি ছিলেন শুভেন্দুর দেহরক্ষী। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পরে জানিয়েছিল জেলা পুলিশ। প্রদীপ ও শুভব্রতের মৃত্যুর সময় শুভেন্দু তৃণমূলে ছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে তিনি বিজেপিতে যোগ দেন। এর পরে শুভব্রতের মৃত্যুর তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু সে ভাবে অগ্রগতি হয়নি। মহিষাদলের বাসিন্দা শুভব্রতের দাদা তিলক চক্রবর্তী এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক। এ বারও তিনি প্রার্থী ছিলেন, তবে হেরেছেন। তিলক বলেন, ‘‘সিআইডি তদন্ত করেছিল। কিন্তু তদন্তে কী পেয়েছিল, জানি না।’’ ২০২১ সালে আবার আচমকা অসুস্থ হয়ে মারা যান শুভেন্দুর আরও এক আপ্ত সহায়ক পুলক লাহিড়ী। তিনি সমাজমাধ্যমে শুভেন্দুর প্রচারও করতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন