Cleanliness

পরিচ্ছন্নতায় আয় বৃদ্ধি পূর্ব রেলের

বিভিন্ন স্টেশন পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে রেলের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানোর ফলে সারা বছরে ৭১ হাজারের বেশি ক্ষেত্রে স্টেশন নোংরা করার অপরাধে জরিমানার ঘটনা ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১৮
Share:

—প্রতীকী চিত্র।

চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে পূর্ব রেলের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে যাত্রী পরিবহণ খাতে আয় বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় আয় বৃদ্ধি ১৮.৬৫ শতাংশ।

এই বৃদ্ধির অন্যতম কারণ পরিচ্ছন্নতা। বিভিন্ন স্টেশন পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে রেলের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানোর ফলে সারা বছরে ৭১ হাজারের বেশি ক্ষেত্রে স্টেশন নোংরা করার অপরাধে জরিমানার ঘটনা ঘটেছে।

এ ছাড়া, দূরপাল্লার ট্রেনের গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশনগুলিকে বিভিন্ন মাপকাঠিতে পরিবেশবান্ধব স্টেশন হিসাবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রেল। শক্তি ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির জল সংরক্ষণ ওই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। রেলের দাবি, নানা স্তরে তৎপরতায় গুরুত্বপূর্ণ স্টেশনের পরিচ্ছন্নতা আগের তুলনায় বেড়েছে।

পূর্ব রেলের আয় ৯৮৪.৮১ কোটি টাকা থেকে বেড়ে ১০৬১.৬৫ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। যাত্রী সংখ্যাও ২.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪ কোটিতে ঠেকেছে। বিনা টিকিটের যাত্রীদের জরিমানা বাবদ খাতে আয় হয়েছে ২৪.৯৫ কোটি টাকা। ওই খাতে আয় ২৫.৬৯ শতাংশ ও যাত্রী ভাড়া বহির্ভূত খাতে আয় ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও প্রায় ২.৩১৪ কোটি টন পণ্য বহন করেছে পূর্ব রেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন