ED Raid in West Bengal

রাজ্যে ফের ইডির হানা! প্রতারণার তদন্তে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে তল্লাশি অভিযান

সোমবার সকালে ইডির একটি দল হানা দেয় কলকাতার বোড়ালে। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকাতেও তল্লাশি চলে বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১২:১৫
Share:

তল্লাশি অভিযানের সময়ে ইডির তদন্তকারী দলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। —ফাইল চিত্র।

অনলাইনে প্রতারণা মামলার তদন্তে রাজ্যে ফের তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেন ইডির আধিকারিকেরা। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। হাওড়া এবং দুর্গাপুরেও তল্লাশি চলে বলে সূত্রের খবর।

Advertisement

অনলাইন প্রতারণার অভিযোগে এর আগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল ইডি। তবে সোমবারের অভিযানটি কোন অনলাইন প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। সূত্রের খবর, বেআইনি কল সেন্টার খুলে আর্থিক প্রতারণার অভিযোগেই এই তল্লাশি চলছে। ভুয়ো কল সেন্টার খুলে বিভিন্ন জনকে প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ পেয়েছিল ইডি। সেই সূত্র ধরেই এই তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।

সোমবার সকাল সকাল ইডির একটি দল হানা দেয় কলকাতার বোড়ালে। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকাতেও তল্লাশি চলেছে বলে সূত্রের খবর। তবে অভিযানে কিছু বাজেয়াপ্ত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। কল সেন্টারের মাধ্যমে অনলাইন প্রতারণার অভিযোগে অতীতেও কলকাতায় হানা দিয়েছিল ইডি।

Advertisement

কলকাতার বেনিয়াপুকুরের একটি বহুতলে তল্লাশি চলেছিল ইডির। কৈখালিতেও অভিযান চলেছিল। এই দুই ঠিকানাতেই ভুয়ো কল সেন্টারের সন্ধানে তল্লাশি চালান তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডির তদন্তকারীদের সন্দেহ ছিল, ওই একটি মামলাতেই অন্তত কয়কশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। এ বার ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার অভিযোগের তদন্তে ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হানা দিলেন ইডির আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement