West Bengal Weather Update

সাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ! ফাল্গুনের শুরুতেই রাজ্যে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, উত্তরে থাকবে কুয়াশা

উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতে শুক্রবার সকালে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৮
Share:

রাজ্যে ধীরে ধীরে কমবে শীত। — ফাইল চিত্র।

ফাল্গুনের শুরুতে এ বার ধীরে ধীরে রাজ্যে কমতে থাকবে শীতের অনুভূতি। বাড়তে থাকবে রাতের তাপমাত্রা। বেলা বাড়লে রোদের তেজও থাকবে প্রখর। দক্ষিণবঙ্গে আপাতত কুয়াশার প্রকোপ থাকবে না। তবে উত্তরবঙ্গের কয়েক জেলায় কুয়াশার দাপট থাকবে। গোটা রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এই আবহে সাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যে আগামী তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে রাতের তাপমাত্রা। তার পরের কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতে শুক্রবার সকালে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল কল্যাণীতে। ১৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে কম তাপমাত্রা ছিল কোচবিহারে, ১২.১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের কয়েক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছিল নিম্নচাপ অঞ্চল। বৃহস্পতিবারও তা সেখানেই রয়েছে। এটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শক্তিক্ষয় করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে বলে পূর্বাভাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement