মমতার সঙ্গে কথা হল হাসিনার

বিধানসভা নির্বাচনে জয়ের পরে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Advertisement

সীমান্ত মৈত্র

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ০৩:১৭
Share:

বিধানসভা নির্বাচনে জয়ের পরে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বৃহস্পতিবার পেট্রাপোলে সুসংহত চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধনের ভিডিও কনফারেন্স চলাকালীন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মমতাও তাঁকে ইদের শুভেচ্ছা জানান। দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঢাকা থেকে শেখ হাসিনা এবং নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিডিও কনফারেন্সে এনে চেকপোস্টের উদ্বোধনের ব্যবস্থা করা হয়েছিল। দিল্লিতে মোদীর সঙ্গে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। বক্তারা সকলেই সুসংহত চেকপোস্ট দিয়ে বাণিজ্যের উন্নতির পাশাপাশি দু’দেশের সামগ্রিক সম্পর্কের উন্নতি নিয়েও আশা প্রকাশ করেন। হাসিনাকে মোদী বলেন, ‘‘জঙ্গি মোকাবিলায় গোটা ভারত আপনাদের সঙ্গে আছে।’’

Advertisement

ছবি: নির্মাল্য প্রামাণিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement