Champions League

দুরন্ত হ্যারিরা, হার রিয়ালের

এ দিন শুরু থেকেই দাপট ছিল বায়ার্নের। গোটা ম্যাচে বল দখলের দিক থেকেও এগিয়ে ছিল জার্মানির ক্লাব। বিরতির আগে বায়ার্নকে প্রথমে এগিয়ে দেন লুইস দিয়াজ় (৪১ মিনিটে)। বিরতির ঠিক পরে বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৭:২২
Share:

জুটি: দিয়াজ়ের সঙ্গে গোলের পরে উৎসব হ্যারির। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার যে ম্যাচের দিকে সবার নজর ছিল সেই রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের দ্বৈরথের প্রথম পর্বে শেষ হাসি হাসলেন হ্যারি কেনরা। ২-১ গোলে বায়ার্ন হারাল রিয়ালকে স্পেনের ক্লাবের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে।

এ দিন শুরু থেকেই দাপট ছিল বায়ার্নের। গোটা ম্যাচে বল দখলের দিক থেকেও এগিয়ে ছিল জার্মানির ক্লাব। বিরতির আগে বায়ার্নকে প্রথমে এগিয়ে দেন লুইস দিয়াজ় (৪১ মিনিটে)। বিরতির ঠিক পরে বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি। বায়ার্নের সমর্থকেরা ঘরের মাঠে দলের ঘুরে দাঁড়ানোর প্রার্থনা করছেন যখন ঠিক তখনই ৭৪ মিনিটে কিলিয়ান এমবাপে ব্যবধান কমান। তার পরেও সমতা ফেরানোর সুযোগ যে রিয়াল পায়নি তা নয়। কিন্তু সব প্রয়াসই ব্যর্থ হয়ে যায় ম্যানুয়েল ন্যয়ারের সামনে। অন্ততপক্ষে দুটি নিশ্চিত গোল তিনি বাঁচান ঝাঁপিয়ে পড়ে। তিনি গোলের নীচে না থাকলে বায়ার্ন হয়তো সহজেই সমতাফেরাতে পারত।

এ দিনের অপর ম্যাচে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিংকে। জয়সূচক গোলটি করেন ম্যাচের একেবারে শেষ দিকে কাই হাভার্ৎজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন