Bus Accident

সেক্টর পাঁচে বাসের ধাক্কায় মৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মী তরুণীর

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, এ দিন কেষ্টপুর থেকে পাঁচ নম্বর সেক্টরে অফিসে যাচ্ছিলেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী কিরণ। তিনি একটি বাইক-ট্যাক্সি ভাড়া করে রওনা হয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৮:৪৯
Share:

— প্রতীকী চিত্র।

চলতি বছরের চতুর্থ মাসেও দুর্ঘটনা অব্যাহত বিধাননগর কমিশনারেট এলাকায়। মঙ্গলবার বেলার দিকে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কিরণ মিশ্র (২৪)।

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, এ দিন কেষ্টপুর থেকে পাঁচ নম্বর সেক্টরে অফিসে যাচ্ছিলেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী কিরণ। তিনি একটি বাইক-ট্যাক্সি ভাড়া করে রওনা হয়েছিলেন। পাঁচ নম্বর সেক্টরের কলেজ মোড় সংলগ্ন আরএস সফটওয়্যার বাসস্টপের কাছে একটি বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন ওই তরুণী। গুরুতর জখম অবস্থায় দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কিরণকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ওই সরকারি বাস ও চালককে আটক করেছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে তারা জানতে পেরেছে যে, ওই তরুণীর বাড়ি বর্ধমানে। তিনি কর্মসূত্রে কেষ্টপুরে ভাড়া থাকতেন।

প্রসঙ্গত, গত ২০ মার্চ পাঁচ নম্বর সেক্টরে নবদিগন্ত উড়ালপুল থেকে নেমে ই এম বাইপাসে যাওয়ার সময়ে একটি ডাম্পারের ধাক্কায় বাইক-ট্যাক্সি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছিল এক তরুণীর। ২০ দিনের ব্যবধানে প্রায় একই ভাবে পাঁচ নম্বর সেক্টরে আরও এক মৃত্যু হল। এখানেই শেষ নয়, চলতি বছরে বিধাননগর কমিশনারেট এলাকায় এখনও পর্যন্ত পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৪। তার মধ্যে নিউ টাউনে আট জন এবং সল্টলেকে চার জন মারা গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন