Primary Health Center

হলুদ-খয়েরি রঙেই জোর স্বাস্থ্য দফতরে

রাজ্যের তৃণমূল জমানার সাদা-নীল বনাম কেন্দ্রের হলুদ-খয়েরি রং নিয়ে দ্বন্দ্ব অবশ্য পুরনো। রাজ্যের ‘হেল্‌থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’গুলির নীল-সাদা রং করার বিষয়টিকে তুলে ধরে আচমকাই অনুদান দেওয়াও বন্ধ করেছিল কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৮:১৭
Share:

—প্রতীকী চিত্র।

আর নীল-সাদা নয়। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মতো কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে নির্মীয়মাণ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের রং হবে হলুদ ও খয়েরি। বৃহস্পতিবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এমনই নির্দেশিকা পাঠিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্যের অধিকর্তা।

রাজ্যের তৃণমূল জমানার সাদা-নীল বনাম কেন্দ্রের হলুদ-খয়েরি রং নিয়ে দ্বন্দ্ব অবশ্য পুরনো। রাজ্যের ‘হেল্‌থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’গুলির নীল-সাদা রং করার বিষয়টিকে তুলে ধরে আচমকাই অনুদান দেওয়াও বন্ধ করেছিল কেন্দ্র।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল, পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান-সহ নানা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’-এর সঙ্গে সম্পর্কিত নির্মীয়মাণ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের রং করতে হবে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের তালিকায় রয়েছে উপ-স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আরবান প্রাইমারি হেলথ সেন্টার। নির্দেশিকায় বলা হয়েছে, ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ ব্র্যান্ডিংয়ের নীতি অনুযায়ী ভবনের দেওয়ালের রং হবে ‘ইয়েলো মেটাল’ এবং অন্যান্য অংশে ব্যবহার করতে হবে ‘এথনিক ব্রাউন’। পাশাপাশি, নির্দেশিকা অনুযায়ী আয়ুষ্মান ভারতের ছ’টি প্রতীক এবং জাতীয় স্বাস্থ্য মিশনের লোগো ব্যবহারও বাধ্যতামূলক। নির্মীয়মাণ ব্লক প্রাথমিক হেলথ ইউনিট এবং ব্লক প্রাথমিক হেলথ সেন্টারের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকার সঙ্গে ভবনের রং ও লোগো ব্যবহারের প্রাথমিক নমুনাও দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন