State News

শঙ্করকে শ্রদ্ধা

দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে শনিবার সন্ধ্যায় প্রয়াত হন শঙ্করবাবু (৯২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০১:০১
Share:

বিধানসভায় শঙ্কর সেনকে শ্রদ্ধাজ্ঞাপন। —নিজস্ব চিত্র।

রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শঙ্কর সেনের দেহ দান করা হল এসএসকেএম হাসপাতালে। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে শনিবার সন্ধ্যায় প্রয়াত হন শঙ্করবাবু (৯২)। গল্ফগ্রিনের বাড়ি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘুরে সোমবার তাঁর মরদেহ নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানে প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী প্রমুখ। শিবপুরের আইআইইএসটি ঘুরে মরদেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement