Arambagh BJP

নিকাশি নালার উপরে পাঁচিল, সরালেন বিজেপি কাউন্সিলর

বিজেপির জেতা ওয়ার্ড বলে এতদিন তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভা গড়িমসি করছিল বলে অভিযোগ ছিল সংশ্লিষ্ট পুরপ্রতিনিধি (কাউন্সিলর) বিশ্বজিৎ ঘোষের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:১৪
Share:

বহুদিন ধরে নালার উপরে পাঁচিল থেকে যাওয়ায় আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে জল নিকাশি ঠিকমতো হচ্ছিল না। বৃষ্টি হলেই এলাকায় জল জমছিল। বিজেপির জেতা ওয়ার্ড বলে এতদিন তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভা গড়িমসি করছিল বলে অভিযোগ ছিল সংশ্লিষ্ট পুরপ্রতিনিধি (কাউন্সিলর) বিশ্বজিৎ ঘোষের। তাঁর দল রাজ্যে ক্ষমতায় আসায় বৃহস্পতিবার তিনি নিজের উদ্যোগে ওই নিকাশি নালার বাধা ভেঙে দিলেন।

বিশ্বজিৎ বলেন, “প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সামনে বর্ষা। রাজ্যে পালাবদলের পর বুকে সাহস নিয়েই মানুষের দাবি মেটাতে নিকাশির বাধা ভেঙে দিয়েছি।’’ একইসঙ্গে তাঁর অভিযোগ, “স্রেফ বিজেপির জেতা ওয়ার্ড বলেই এখানে পুরসভার এত উদাসীনতা ছিল। পাশের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রথীন্দ্রনাথ দাস ওই বেআইনি নির্মাণ করিয়েছিলেন।’’ অভিযোগ উড়িয়ে রথীন্দ্রনাথের প্রশ্ন, ‘‘আমি অন্য ওয়ার্ডে কেন কাজ করাতে যাব?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন