Chandannagar Municipal Corporation Board

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে পদত্যাগের হিড়িকে ভেঙেছিল বোর্ড, প্রশাসক পেল চন্দননগর পুরসভা

৩৩টি ওয়ার্ড বিশিষ্ট পুরনিগমের মধ্যে জোড়াফুল শিবিরের এক ও বাম শিবিরের দুই কাউন্সিলর অবশ্য পদত্যাগ করেননি। তবে অধিকাংশ কাউন্সিলরের পদত্যাগের ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২২:৫১
Share:

— ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনে ধস নেমেছিল তৃণমূল শিবিরে চন্দননগরেও পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। গত শুক্রবার জোড়াফুল শিবিরের ৩০ জন কাউন্সিলরের পদত্যাগের পরে ভেঙে গিয়েছিল চন্দননগরের পুর বোর্ড। পরিষেবা চালু রাখতে মঙ্গলবার প্রশাসক নিয়োগ করলেন অতিরিক্ত মুখ্যসচিব।

Advertisement

প্রথম দিকে পদত্যাগ করেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ইন্দ্রনীলের ঘনিষ্ঠ পুরসভার ডেপুটি মেয়র মুন্না অগ্রবাল। পরে পদত্যাগ করেন মেয়র রাম চক্রবর্তী-সহ বাকি কাউন্সিলর। ৩৩টি ওয়ার্ড বিশিষ্ট পুরসভার মধ্যে জোড়াফুল শিবিরের এক ও বাম শিবিরের দুই কাউন্সিলর অবশ্য পদত্যাগ করেননি। তবে অধিকাংশ কাউন্সিলরের পদত্যাগের ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে যায়।

পুর পরিষেবা চালু রাখার জন্য মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতর থেকে অতিরিক্ত মুখ্যসচিব প্রশাসক হিসাবে নাম ঘোষণা করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরির। নির্দেশ অনুযায়ী, বুধবার থেকেই সেই দায়িত্ব পালন করবেন জেলাশাসক।

Advertisement

এর আগেও ২০১৮ সাল থেকে সাড়ে তিন বছরের জন্য চন্দননগর পুরসভায় প্রশাসক বসানো হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement