Abishek Porel

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত অভিষেক পোড়েল! থানায় ডাক্তারি পড়ুয়া, অভিযোগ অস্বীকার বাংলার ক্রিকেটারের

অভিযোগ বা তদন্ত নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিষেক। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অভিষেক বলেন, ‘‘এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৯:৩১
Share:

অভিষেক পোড়েল। — ফাইল চিত্র।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে। হুগলির মগরা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। যদিও অভিষেকের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগের কোনও সত্যতা নেই।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী দাবি করেছেন, তাঁর সঙ্গে অভিষেকের তিন বছর সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। কিন্তু বছর দেড়েক আগে তাঁদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এ বার মগরা থানায় বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে থানায় যান।

অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি মগরা থানায় যান হুগলি (গ্রামীণ)-র পুলিশ সুপার কুঁয়ারভূষণ সিংহ। এ নিয়ে কী করণীয় থানার আইসি সৌমেন বিশ্বাস এবং ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্রের সঙ্গে আলোচনা করেন তিনি। এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সত্যতা সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘একটি অভিযোগ জমা পড়েছে। আমরা তদন্ত শুরু করেছি।’’

Advertisement

এই অভিযোগ বা তদন্ত নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিষেক। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে আনন্দবাজার ডট কম-কে অভিষেক বলেন, ‘‘এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।’’ তিনি আরও বলেন, ‘‘আইপিএল সবে শেষ হয়েছে। আমি এখন পরিবার নিয়ে ব্যস্ত।’’ তিনি জানান, পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। অভিষেকের কথায়, ‘‘পুলিশ যখন তদন্ত করবে, আমি তখন এ নিয়ে কথা বলব। পুলিশের সঙ্গে আমার এখনও কোনও কথা হয়নি।’’ পুলিশ সূত্রে খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মারধর, ভয় দেখানো-সহ কয়েকটি অভিযোগ হয়েছে অভিষেকের বিরুদ্ধে।

গত বারেই আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক ভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন। ঋষভ পন্থের অভাব ঢাকার জন্য তাঁকে রাখা হয়েছিল দলে। কিন্তু সে বার মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল। সে ভাবে রানও করতে পারেননি। তাতে যদিও দিল্লি তাঁকে ছেঁটে ফেলেনি। তরুণ উইকেটরক্ষকের উপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মরসুম। নিরাশ করেননি অভিষেক। এ বারের আইপিএলে রান আসে তাঁর ব্যাট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement