West Bengal SIR

এস‌আইআর: লিলুয়ায় শুনানিতে হাজিরা দিতে গিয়ে মৃত ব্যক্তির নাম তালিকায়, বাদ পড়ল ২ ছেলের নাম

পরিবার সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের তরফে মদনবাবু ও তাঁর দুই ছেলেকে শুনানির জন্য ডাকা হয়েছিল। সেই কেন্দ্রে হাজিরা দিতে গিয়েই মৃত্যু হয়েছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৩:০৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন শুনানিকেন্দ্রে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানোর জেরে মৃত্যু হয়েছিল বলে দাবি করে পরিবার। লিলুয়ার চকপাড়ার বাসিন্দা ৬৫ বছরের মদন ঘোষের নাম রয়েছে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রথম দফার ভোটার তালিকায়। তবে বাদ পড়েছে তাঁর দুই ছেলের নাম।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের তরফে মদনবাবু ও তাঁর দুই ছেলেকে শুনানির জন্য ডাকা হয়েছিল। সেই কেন্দ্রে হাজিরা দিতে গিয়েই মৃত্যু হয়েছিল তাঁর।

সম্পূর্ণ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিএলও ও বিডিও অফিসে অভিযোগ জানানো হয়েছে মৃতের পরিবাবরের তরফ থেকে। এই প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি তাপস মাইতি জানান, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্যি হলে, নির্বাচন কমিশনের কাছে জবাব চাওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement