Drinking Water

পাম্প মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে হাওড়া পুর এলাকার পানীয় জলের সরবরাহ! কবে, কতক্ষণ?

গত জুন মাসেও পাইপ লাইনে কাজের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ ছিল হাওড়া পুর এলাকায়। তার আগে গত এপ্রিল মাসে ১২ ঘণ্টার জন্য পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে হাওড়ার সালকিয়া নস্করপাড়া এলাকায়। আবার এক বার নোটিস দিয়ে জল বন্ধের কথা জানাল হাওড়া পুরসভা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৪
Share:

পাম্প মেরামতির জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুর এলাকায়। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

খারাপ হয়ে গিয়েছে পাম্প। সেই পাম্প মেরামতির জন্য আগামী শনিবার দুপুরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়।

Advertisement

হাওড়া পুরসভা জল বন্ধের বিষয়টি জানিয়ে নোটিস জারি করেছে। জানানো হয়েছে, পদ্মপুকুরের ইনটেক পয়েন্টে একটি পাম্প মেরামতির কাজ করবে কেএমডিএ। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেরামতির কাজের জন্য পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে পুরসভার সব ওয়ার্ডে (১ থেকে ৫০)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শুধু দুপুরেই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে শনিবার। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সব ওয়ার্ডেই পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

Advertisement

গত জুন মাসেও পাইপ লাইনে কাজের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ ছিল হাওড়া পুর এলাকায়। সে বার কোনা এক্সপ্রেসওয়ের শৈলেন মান্না সরণির সংযোগস্থলে জাইকা মোড়ে পাইপ লাইন মেরামতির কাজ করেছিল হাওড়া পুরসভা। তার আগে গত এপ্রিল মাসে ১২ ঘণ্টার জন্য পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে হাওড়ার সালকিয়া নস্করপাড়া এলাকায়। জলের মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়ায় জরুরি ভিত্তিতে তা মেরামতির প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারণে পানীয় জল সরবরাহ বন্ধ রেখে মেরামতির কাজ করেছিল পুরসভা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement