Arambagh Family

সদ্যোজাত মেয়ে বাড়ি এল বেলুনে সাজানো গাড়িতে

দীর্ঘ প্রতীক্ষার পর কোল জুড়ে কন্যার আগমনে খুশিতে আত্মহারা তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫
Share:

এই গাড়িতে চাপিয়ে বাড়ি আনা হয় সদ্যোজাতকে। নিজস্ব চিত্র ।

ফুল, বেলুন ও রঙিন ফিতে দিয়ে সাজানো গাড়িতে চেপে বাড়িতে এল নবজাতক কন্যা। কন্যাসন্তানের জন্ম ও তার ঘরে আসা নিয়ে শনিবার সকালে এমনই উদ‌্‌যাপনের ছবি ধরা পড়ল আরামবাগের কালীপুরে।

গত মঙ্গলবার রাতে কন্যাসন্তানের জন্ম দেন কালীপুরের বাসিন্দা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী লিলুফা ইয়াসমিন। লিলুফার স্বামী শেখ আব্দুল রহিম আরামবাগ আদালতের মুহুরি। বিয়ের ১২ বছর পর এই তাঁদের প্রথম সন্তান। দীর্ঘ প্রতীক্ষার পর কোল জুড়ে কন্যার আগমনে খুশিতে আত্মহারা তাঁরা।

এ দিন আরামবাগের স্থানীয় নার্সিংহোম থেকে ছাড়া পেতেই ভিড় জমায় আত্মীয়রা। তারপর ফুল-বেলুনে সাজানো গাড়িতে চাপিয়ে মেয়েকে আনা হয় বাড়িতে। লিলুফা কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই শিশু ও মাতৃসেবার সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘‘সুস্থ সন্তান চেয়েছিলাম। সেখানে ছেলে-মেয়ের কোনও বিভেদ ছিল না। যে এসেছে, তাকে ভাল ভাবে মানুষ করতে চাই।’’

এলাকাবাসীরাও পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কন্যাসন্তানের জন্মকে ঘিরে এমন ব্যতিক্রমী উদযাপন আরামবাগে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

নবজাতকের বাবা রহিম বলেন, ‘‘কোনও দৃষ্টান্ত নয়, সন্তানকে তার যথাযোগ্য সম্মান দিতে চেয়েছি। সেটা অনেকের ভাল লেগেছে। মেয়েকে শিক্ষিত করে তোলাটাইআমাদের স্বপ্ন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন