সেরা বয়েজ স্পোর্টিং ক্লাব

বিবেক সিংহের অলরাউন্ড পারফরম্যান্স আর অমিত বন্দ্যোপাধ্যায়ের স্পিন বোলিংয়ের উপর ভর করে চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ও নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বয়েজ স্পোর্টিং ক্লাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ০৪:০৭
Share:

বিবেক সিংহের অলরাউন্ড পারফরম্যান্স আর অমিত বন্দ্যোপাধ্যায়ের স্পিন বোলিংয়ের উপর ভর করে চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ও নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বয়েজ স্পোর্টিং ক্লাব। রানার্স ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে চন্দননগর বয়েজ ২০১৬-’১৭ মরসুমে সিএবি আয়োজিত এস পি হাজরা ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল। উদ্যোক্তারা জানান, প্রতিযোগিতায় মোট ১৭টি দল যোগ দিয়েছিল। প্রতিযোগিতা শুরু হয় গত জানুয়ারি মাসে। ১ মে ফাইনাল হয় মানকুণ্ডু স্পোর্টিং ক্ল‌াবের মাঠে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বয়েজ স্পোর্টিং ক্লাব। ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬২ রান করে। বিবেক সিংহ ১২৩ রান করেন। অমিত বাড্ডুপল্লি ৪৯ রানে অপরাজিত। আর ন্যাশনাল স্পোর্টিং শুরুটা ভাল করলেও পরে অমিত বন্দ্যোপাধ্যায়ের স্পিন বোলিংয়ের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ২৯ ওভার ২ বলে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় তারা। ৬.৩ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে ৭টি উইকেট নেন অমিত। ব্যাটিংয়ের পাশাপাশি বল-এ সফল বিবেক। ৩ ওভারে ৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন বয়েজ স্পোর্টিংয়ের এই মিডিয়াম পেসার। সিএবি প্রেরিত আম্পায়ার প্রশান্ত ঘোষ এবং উজ্জ্বল বসু ফাইনাল পরিচালনা করেন। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হ‌ন বিবেক। সেঞ্চুরির সুবাদে সেরা ব্যাটসম্যান হনও বিবেক। সেরা বোলারের সম্মান পান‌ অমিত। চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি অসীমচন্দ্র খাঁ ফাইনালের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারকে আর্থিক পুরস্কার দেন। অসীমবাবু ছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বামাপদ চট্টোপাধ্যায়, ক্রিকেট সম্পাদক রাজীব ঘোষ, সহকারী সম্পাদক শুভদীপ ঘোষ-সহ অন্যান্য কর্তাব্যক্তিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement